ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ‘দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে ১৮৫ দেশে বার্তা পাঠিয়েছেন ড. ইউনূস’

    ‘দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে ১৮৫ দেশে বার্তা পাঠিয়েছেন ড. ইউনূস’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ১৮৫টি দেশে বার্তা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।


    বুধবার (২৪ জুলাই) মোহাম্মদপুর টাউন হল মাঠে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্যের উদ্যোগে আয়োজিত দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    নানক বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যারা দেশের উন্নয়ন মেনে নিতে পারেনি, তারাই গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন।


    তিনি বলেন, দেশ ঘিরে সবসময়ই ষড়যন্ত্র ছিল। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ১৮৫টি দেশে বার্তা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তবে শেখ হাসিনা অসীম সাহসিকতার সাথে সব মোকাবিলা করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ