ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

    পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার
    নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে স্বামী ও স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া টেংরাখালী গ্রামের নিজেদের বদ্ধবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    মৃত আশ্রাবালী (৭০) কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ও স্ত্রী হোসেনায়ারা বেগম (৬০) গৃহীনি ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতর আশ্রাবালীর বড় ছেলে হিমু চাকুরির সুবাদে ঢাকায় থাকেন। গত তিনদিন ধরে তাদের মোবাইল ফোনে না পেয়ে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাড়ির প্রধান গেট ভিতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা দেয়াল টপকে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় তাদের ঘরের দরজা খোলা ছিল। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    তবে স্বজনরা জানান, জায়গা জমি নিয়ে পুরান বাড়ি সঙ্গে দ্বন্দ্ব ছিল এ কারণে তাকে হত্যা করা হয়েছে।

    পটুয়াখালী পুলিশ সুপার আবদুস সালাম জানান, এ দম্পতির মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ