ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার 
  • চলতি বছর মূল্যস্ফীতি আরও বাড়বে: এডিবি

    চলতি বছর মূল্যস্ফীতি আরও বাড়বে: এডিবি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি জানায়, চলতি বছরের জুনে বাংলাদেশের মূল্যস্ফীতি ৯ দশমিক ৫ শতাংশের ওপরে ছিল। ২০২২-২৩ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ২ শতাংশ।

    বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে এডিবি এসব তথ্য জানায়।


    গত সপ্তাহে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই ২০২৪–এ বলা হয়েছে, শিল্পখাতের ধীর প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ থেকে কমে সাড়ে ৬ শতাংশ হতে পারে।

    এর আগে গত এপ্রিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশের পূর্বাভাস দিয়েছিল এডিবি।

    ম্যানিলা ভিত্তিক ঋণদাতা সংস্থাটির এই পূর্বাভাস সরকারের ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় কম।

    সংস্থাটি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশে মাসিক মূল্যস্ফীতির হার দুই অংকের কাছাকাছি ছিল। দেশে খাদ্যপণ্যের বেশি দামের কারণে তা অব্যাহত থাকতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ