ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছে সরকার

    মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছে সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর ও কাজীপাড়া স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ জুলাই) নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ করেন তিনি।

    সরকারপ্রধান বলেন, দুর্বৃত্তরা জনগণের কল্যাণ, নিরাপত্তা ও সেবা প্রদানের জন্য নির্মিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। গত ১৫ বছরের প্রচেষ্টায় এসব স্থাপণা নির্মাণ করা হয়েছে। জনগণের জন্য উপকারী প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে আক্রমণকারীরা। যা অত্যন্ত বেদনাদায়ক।

    জাপানি রাষ্ট্রদূত বলেন, প্রথমে মেট্রোরেল স্টেশন দুটির ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে। এরপর স্টেশন দুটি চালু করতে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় কোটা আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় সমবেদনাও প্রকাশ করেন তিনি।

    এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ