ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়  

    কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৩০ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে কাউখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, রতন কুমার দাস, আর টিভি জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদ, কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সিনিয়র সাংবাদিক এনামুল হক, হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ। 

    অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা সপ্তাহব্যাপী কর্মসূচিগুলো উপস্থাপন করেন। কর্মসূচির মধ্যে থাকবে মতবিনিময় সভা, মাইকিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা, শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিষ্ঠানের জলাশয় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষের উপর সাফল্য বিষয় প্রামাণ্য প্রদর্শনী, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

    অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আগামীকাল ৩১ জুলাই বুধবার সকাল ১১ টায় ব্যানার ফেস্টুন সহযোগে  শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এভাবে আমরা জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালন করব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ