ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর

    স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোনো আর্থিক সুবিধা ছাড়াই অবসরে পাঠানো হচ্ছে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিল।

    বুধবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (শুল্ক-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মতিউরের অবসরের বিষয়ে জানানো হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, মো. মতিউর রহমানের (কমিশনার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪(১) ও ধারা ৫১ অনুযায়ী আগামী ২৯ আগস্ট সরকারি চাকরি থেকে অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর-উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট ও পেনশন) ব্যতীত অবসর (ঐচ্ছিক) দেওয়া হলো।

    আগামী ২৮ আগস্ট মতিউরের চাকরির ২৫ বছর পূর্তি হচ্ছে। এর পরদিন থেকেই এ কর্মকর্তা অবসরে যাবেন। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন বলে জানা গেছে।  

    গত ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল এবং ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কেনেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে।

    এরপর আলোচিত মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে গত ২৩ জুন তিন সদস্যের টিম গঠন করে দুদক। সংস্থাটির উপ-পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্ব টিম কাজ করছে।

    গত ৪ জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এরপর গত ২৪ জুন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ