ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • নারীর পোশাক নিয়ে ইমরান খানের মন্তব্যে যা বললেন তসলিমা

    নারীর পোশাক নিয়ে ইমরান খানের মন্তব্যে যা বললেন তসলিমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য নারীর ‘স্বল্পবসন’কে দায়ি করে ফের সমালোচনার মুখে পড়েছেন পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের ওই মন্তব্যের নিন্দা জানিয়েছে। এবার ইমরানের ওই মন্তব্যের ইমরানের ভাষাতেই জবাব দিয়েছেন ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

    নিজের অফিসিয়াল টুইটারে তসলিমা ইমরান খানের একটি খালি গায়ের ছবি পোস্ট করে লিখেছেন ‘পুরুষরা কম কাপড় পরলে নারীদের উপর তার প্রভাব পড়ে যদি না তারা রোবট হন।

    সম্প্রতি একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলকে সঙ্গে একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেন, যদি নারীরা স্বল্পবসন পরেন, তাহলে পুরুষরা রোবট না হলে সেটা তাদের উপর প্রভাব ফেলে। এটা খুবই সাধারণ ব্যাপার।

    তবে ইমরান খানের এ ধরনের মন্তব্য এবারই প্রথম নয়। মাস খানেক আগেও পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেছিলেন ইমরান। এপ্রিলে ইমরানের সেই মন্তব্যের প্রতিবাদে লিখিত ভাবে তার ক্ষমা প্রার্থনা করেছিল পাক নাগরিকরদের একটি অংশ। 

    পাকিস্তানের প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত ১১টি ধর্ষণের ঘটনা ঘটে। গত ছ'বছরে এ জাতীয় ২২ হাজারটি মামলা দায়ের করা হয়েছে। তবে পাকিস্তানে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার হার অত্যন্ত কম। পরিসংখ্যান বলছে মোট ঘটনার ০.৩ শতাংশকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে, যা অস্বাভাবিক।

    গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভী নারী ও শিশু নির্যাতন মামলার বিচারের জন্য বিশেষ আদালত গঠনের অনুমোদন করেছিলেন। এছাড়াও ধর্ষণবিরোধী অর্ডিন্যান্স ২০২০ ও অনুমোদন হয়েছিল । সেই আইন অনুযায়ী এই জাতীয় মামলা চার মাসের মধ্যে যথাযোগ্যভাবে শুনানি ও সম্পন্ন করার আইনি আদেশ দেয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ