ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের ৪ নেতা বহিষ্কার

     শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের ৪ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসানসহ চার নেতাকে বহিষ্কার করেছেন দলটি।  

    শনিবার (১০ আগস্ট) রাতে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বহিষ্কৃত নেতারা হলেন- জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ বদিউজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ শিকদার, জেলার ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামিম হাওলাদার।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের  সিদ্ধান্ত মোতাবেক তাদের দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে। এতে বলা হয়েছে - বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

    জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমানের বাড়িসহ বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ ও ভাঙচুরসহ লুটপাট করা হয়।

    জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৫ আগস্ট জেলা শহরে কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা আমার নেতৃত্বে (মারুফ হাসান) নেতৃত্বে মিছিল করার সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইখতেয়ার মাহমুদ সজল আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে এ ধরনের কাজ করতে পারে।

    জেলা বিএনপির আহ্বায়ক অধ্যপক আলমগীল হোসেন সহ দলের স্থানীয় একাধিক সূত্র জানান, বহিষ্কৃত ওই সব নেতারা দলের ত্যাগী ও নির্যাতিত। দলের আহ্বায়ক মারুফ হাসান শহরের অত্যন্ত সভ্রান্ত পরিবারের সদস্য। কোনো ব্যক্তি ও গ্রুপ তাদের হয়রানি করতে তাদের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কমিটিতে এমন মিথ্যা তথ্য দিতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ