ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র

    ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অনেকগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের প্রভাবশালী কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে কালো তালিকা থেকে বাদ দিতেও সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তালিকায় আছে বিভিন্ন ধরনের বিমা, তেল ও জাহাজ চলাচল।

    ২০১৫ সালে পাঁচ বিশ্ব শক্তির সঙ্গে সাক্ষরিত তেহরানের থমকে যাওয়া পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনে ভিয়েনায় অনুষ্ঠিত এক আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে বুধবার জানিয়েছে ইরান। ভিয়েনায় পারমাণবিক চুক্তি বাঁচাতে ইরানের একদল প্রতিনিধি ও চুক্তিতে সাক্ষরকারী অন্য পাঁচ দেশ চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাজ্য ষষ্ঠ দফার আলোচনায় অংশ নেয়। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষভাবে অংশ নেন।

    তবে প্রেসিডেন্ট নির্বাচনের কারণে ইরানের সঙ্গে এই আলোচনা রোববার দু’দিনের জন্য স্থগিত করা হয়। ইরানের রক্ষণশীল বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি গত শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। দেশটির কট্টরপন্থী এই বিচারক ও নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসিও যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছেন। আগামী আগস্টে তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন।

    ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি বলেছেন, সব ধরনের বিমা, তেল ও শিপিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি চুক্তি হয়েছে; যা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আরোপ করা হয়েছিল।
    দেশটির সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ট্রাম্প আমলের আরোপিত এক হাজার ৪০টি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে ওয়াশিংটন। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অভ্যন্তরীণ পরিষদের কিছু ব্যক্তি ও সদস্যের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ