ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিএনপি-ইসলামী দল আমাদের মন্দির-বাড়ি পাহারা দিয়েছে: সংখ্যালঘু নেতারা

     বিএনপি-ইসলামী দল আমাদের মন্দির-বাড়ি পাহারা দিয়েছে: সংখ্যালঘু নেতারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হয়নি। উল্টো বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমাদের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছেন।

    মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভায় এ কথা বলেছেন জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতারা।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেছেন গত ৫ আগস্টে দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের পর পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করলেও রাজনৈতিক নেতাকর্মী ও জনগণ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট ছিলেন। পিরোজপুরে দায়িত্বরত সেনা বাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, জেলা প্রশাসক জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম সভায় উপস্থিত রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ সবাইকে পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে এবং প্রশাসনকে সব ধরনের সহায়তার অনুরোধ করেন।

    সভায় বক্তব্য দেন- এনএসআই এর জয়েন্ট ডাইরেক্টর আব্দুল কাদের, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্নালাল, প্রেসক্লাব সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি বাবুল হালদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলিপ কুমার মাঝি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ