ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • ১৯ বছর পর মাকে ফিরে পেলেন বরগুনার সন্তান

    ১৯ বছর পর মাকে ফিরে পেলেন বরগুনার সন্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা শহরের পত্রিকা বিক্রেতা সোলায়মান (সোহেল) দীর্ঘ ১৯ বছর পরে ফিরে পেয়েছেন তার হারিয়ে যাওয়া মা আমেনা বেগমকে (৫০)। মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছি গ্রামে মামাতো বোনের শ্বশুর বাড়িতে মা ও ছেলের দেখা হয়।

     জানা যায়, বরগুনার গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর মৃধা ২ সপ্তাহ আগে হকার সোলায়মান খুঁজছে হারিয়ে যাওয়া মাকে- শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। এই পোস্টের সূত্র ধরেই কয়েকজন গণমাধ্যমকর্মীর সহযোগিতায় সন্ধান পাওয়া যায় ১৯ বছর আগে হারিয়ে যাওয়া আমেনা বেগমের। সোলায়মানের বয়স যখন ৭, তখন বাবা বেল্লালের সাথে বিবাহ বিচ্ছেদ হয় মা আমেনার। চট্টগ্রাম থেকে ৭ বছরের সোলায়মানকে নিয়ে বরগুনার বেতাগীতে বাবার বাড়ির উদ্দেশ্য রওনা দেন আমেনা বেগম। ট্রেনে চাঁদপুর এসে মা ও ছেলে হারিয়ে যায়। ছেলেকে হারিয়ে কোথায়ও খুঁজে না পেয়ে পথে পথে ঘুরতে থাকেন তিনি। আত্মীয়স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে ছেলের খোঁজে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন আমেনা। 

    এদিকে, শিশু সোলায়মানকে চাঁদপুর লঞ্চ ঘাটে কাদঁতে দেখেন বরগুনার গগন স্কুল সড়কের আলম মোল্লা ও হামিদা বেগম দম্পতি। পরে তারা সোলায়মানকে বরগুনা এনে সরকারি শিশু পরিবারে ভর্তি করে দেন। সেখান থেকে সোলায়মান কারিগরি শিক্ষায় উচ্চ মাধ্যমিক পাশ করেন। আলম মোল্লা আর হামিদা বেগমের পরিবারেই আশ্রয় হয় তার। পেশা হিসেবে বেছে নেন সংবাদপত্র বিক্রি। সাংবাদিক জাহাঙ্গীর মৃধা বলেন, সোলায়মানের ব্যক্তিগত খোঁজ নিতে গিয়েই জানতে পারি মা-ছেলে হারিয়ে যাওয়ার কাহিনি। আমরা খুবই আনন্দিত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি ১৯ বছর পরে হলেও মা ও সন্তান একত্র হয়েছেন।

     আমেনা বেগম আবেগময় কন্ঠে বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আমার পোলারে ফিরাইয়া দিছেন।’ আর ছেলে সোলায়মান বলেন, ‘কি বলমু আল্লাহ মায়রে ফিরাইয়া দিছে। সাংবাদিকদের জন্যই ১৯ বছর পর মায়রে পাইছি।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ