ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ভোলার ছাত্রদল নেতা হত্যার প্রধান আসামি লোকমান কুয়াকাটায় গ্রেপ্তার

    ভোলার ছাত্রদল নেতা হত্যার প্রধান আসামি লোকমান কুয়াকাটায় গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৫ সালে ভোলার চরফ্যাশন উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খুন হয়েছেন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি আব্দুর রাজ্জাক।

    আওয়ামী লীগ সরকারের পতনের পরে এ হত্যা মামলার প্রধান আসামি শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি মো. লোকমান মাতুব্বর কুয়াকাটায় এসে গা ঢাকা দিয়েছিলেন।

    পরে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর থেকে লোকমানকে গ্রেপ্তার করে পুলিশ।  

    পুলিশ জানায়, সন্ধ্যার পরে মৎস্য বন্দর এলাকায় আত্মগোপনে থাকতে ঘোরাঘুরি করছিলেন লোকমান। এমন সময় ভোলার কিছু জনতা তাকে দেখতে পেয়ে চিনতে পারলে তারা তাকে ধরে পুলিশে খবর দেন। পরে মহিপুর থানা পুলিশ গিয়ে তাকে থানা হেফাজতে নেয়।  

    আটক লোকমান চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার নান্নু মাতুব্বরের ছেলে।  

    চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর বলেন, লোকমান চরফ্যাশন এলাকার আতঙ্ক। তিনি ২০১৫ সালে কোরবানির ঈদের দিন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সেই সময়ের সভাপতিকে হত্যা করেন। এ হত্যার উপহার হিসেবে আওয়ামী লীগ তাকে শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেয়। তিনি এলাকায় মাদক, ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার আতঙ্কে মানুষ ঘরে থাকতে পারত না।

    গ্রেপ্তারের সত্যতরা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নোমান হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ