ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে সাবেক ওসিসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

     পিরোজপুরে সাবেক ওসিসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামানসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।

    মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. একরাম আলী মোল্লা বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে বুধবার (২১ আগস্ট) দুপুরে ঢাকার সূত্রাপুর থানা বিএনপির সহ-সভাপতি মো. মিরাজ সিকদার বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    মামলার অন্যান্য আসামিরা হলেন- ভান্ডারিয়া থানা পুলিশের তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিরন, ভান্ডারিয়া জয় বাংলা ঐক্য পরিষদ লীগের সভাপতি নাদিম সিকদার, উপজেলার ধাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল সিকদার, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মামুন সিকদার, উপজেলার ইকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু তালুকদার।

    ওসি মো. আসিকুজ্জামান বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) উত্তরায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।


    মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ নভেম্বর বেলা ১১টার দিকে ভান্ডারিয়া থানা থেকে দুইজন পুলিশ সদস্য মামলার বাদী ঢাকার সূত্রাপুর থানা বিএনপির সহ-সভাপতি মো. মিরাজ সিকদারকে থানার ওসি দেখা করতে বলেছেন বলে থানায় নিয়ে যায়। ওই দুইজন পুলিশ সদস্যের সঙ্গে বাদী মিরাজ সিকদার সাড়ে ১১টার দিকে থানায় পৌঁছায়। তখন ওসি আসিকুজ্জামান তার থানার পাশে বাসভবনের ছাদে ডেকে নিয়ে যায় এবং মিরাজ সিকদারের কাছে পাঁচ লাখ ঢাকা দাবি করেন। অন্যথায় তাকে একাধিক মিথ্যা মামলায় আসামি করে দেওয়ার হুমকি দেন। বাদী মিরাজ সিকদার ওসি আসিকুজ্জামানকে অনুরোধ করে বলেন পাঁচ লাখ টাকা দেওয়ার সামর্থ্য তার নেই এবং তাকে মামলা না দেওয়ার জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিলে আর মামলা দেবে না মর্মে আশ্বস্ত করে। চাঁদার টাকা পরিশোধ না করা পর্যন্ত বাদীকে থানা হাজতে রাখেন। পরে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিয়ে বাদী মিরাজ সিকদার থানা থেকে বের হতে গেলে বাইরে থাকা অন্যান্য আসামিরা আরও এক লাখ টাকা চাঁদা দাবি করলে তাদেরকে ২০ হাজার টাকা দিয়ে বাদী প্রাণের ভয়ে পালিয়ে ঢাকায় চলে যায়। এ বিষয়ে বুধবার বাদী মিরাজ সিকদার আসামিদের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয় বিধায় বাদী আদালতে এ মামলা করেন।

    বাদীপক্ষের আইনজীবী মো. একরাম আলী মোল্লা বলেন, ভান্ডারিয়া থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ