ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সবাইকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

    সবাইকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
    তারেক রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকার ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


    বুধবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

    পোস্টে তারেক রহমান জানান, ‘বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণপূর্বের চার জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি আশ্রয়হীনদের আশ্রয়, খাবারসহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা দিতে। বিপদের এই সময়ে আমাদের অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে।’


    প্রসঙ্গত, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যা আরও বিস্তৃত হতে পারে। ইতোমধ্যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালি, কুমিল্লা, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে। বাড়িঘর প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। 

    মঙ্গলবার রাত থেকে পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন এসব জেলার মানুষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ