ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’

    ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়া ও আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে।

    আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভোলা শহরের কে-জাহান মার্কেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়। মায়ের ডাক ও অধিকারের ব্যানারে পালিত হয় এসব কর্মসূচি।

    এসময় বক্তারা বলেন, বিগত বছরগুলোতে যারা গুমের শিকার হয়েছেন তাদের দ্রুত মুক্তি দিতে হবে। আয়নাঘরসহ যেসব গোপন বন্দিশালা রয়েছে সেগুলো দ্রুত বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে আর কোনো আয়নাঘর বা গোপন বন্দিশালায় মানুষকে আটকে রাখা চলবে না। কোনো ব্যক্তিকে প্রশাসন যে কোনো স্থান থেকে আটক করলে তার পরিবারকে জানাতে হবে। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

    এসময় বক্তব্য রাখেন, অধিকারের ভোলা জেলা সমন্বয়ক মো. আফজাল হোসেন, সদস্য নূরনবী রুবেল, রাকিব হোসেন ও ঢাকায় গুম হওয়া ভোলার হারুন অর রশিদের ছেলে মো. আরিফ প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ