ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বন্দুক সহিংসতা রোধে ৪ পদক্ষেপ নিচ্ছেন বাইডেন

    বন্দুক সহিংসতা রোধে ৪ পদক্ষেপ নিচ্ছেন বাইডেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেড়েছে বন্দুক সহিংসতা। এটি রোধ করতে চারটি পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এগুলো হচ্ছে- আগ্নেয়াস্ত্রের প্রবাহ কমানো, এডভান্সড কমিউনিটি পুলিশিং, প্রমাণসহ কমিউনিটি সহিংসতায় হস্তক্ষেপ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। বৃহস্পতিবার (২৪ জুন) নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে এসব লিখেছেন বাইডেন।


    মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে প্রাণ হারাচ্ছেন নির‍াপরাধ মানুষ। ২০২১ সালের এখন পর্যন্ত ২৫০ এর অধিক বন্দুক হামলা হয়েছে, যা দেশটির ইতিহাসে (যেকোনো বছরের জানুয়ারি-মে পর্যন্ত) রেকর্ড। আর এসব হামলায় নিহত হয়েছেন ৮ হাজারের অধিক মানুষ। সেই হিসেবে দৈনিক গড়ে ৫৪ জন নিহত হন। এই সংখ্যাটাও রেকর্ড। গত ছয় বছরে একই সময়ের তুলনায় চলতি বছর দৈনিক ১৪ জন মানুষ বেশি মারা যাচ্ছেন।

    যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা সংস্থা বন্দুক সহিংসতা আর্কাইভের হিসেব মতে এসব তথ্য উঠে এসেছে। দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, ২০২০ সাল ছিল বিগত দুই দশকের মধ্যে অস্ত্র সহিংসতার দিক দিয়ে সবচেয়ে মারাত্মক বছর। আর ২০২১ সাল এখন পর্যন্ত ভয়াবহ। যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ