ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ভোলায় নৌ প্রধান

    যতদিন প্রয়োজন যৌথ বাহিনীর অভিযানে সহযোগিতা করবে নৌবাহিনী

    যতদিন প্রয়োজন যৌথ বাহিনীর অভিযানে সহযোগিতা করবে নৌবাহিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, সশস্ত্র সেনা, নৌ ও বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রমে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন কজে অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানে নৌবাহিনী সহযোগিতা করছে। যতদিন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন হবে সরকারি নির্দেশ মোতাবেক ততোদিনই সহযোগিতা করা হবে।

    সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


    তিনি আরও বলেন, সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমসহ সকল জনগণের সহযোগিতা প্রয়োজন। ভোলা জেলায় প্রায় ১৫০ কিলোমিটারের মতো জলপথ রয়েছে। সেই জলপথ পাহারা দেওয়ার জন্য পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে। বর্তমানে আমাদের নৌবাহিনীর সদস্যরাও কাজ করছে। প্রয়োজনে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। নৌপথগুলোতে চাঁদাবাজি, সহিংসতা বন্ধের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ