ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • চরফ্যাশনে ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ 

    চরফ্যাশনে ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে জাকির হোসেন ও আনোয়ার হোসেন গংদের বিরুদ্ধে। 

    ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড শশীভূষণ নতুন বাজার বালুর মাঠে এ ঘটনা ঘটে। 

    এঘটনায় একই এলাকার ভুক্তভোগী হাসিনা খাতুন বাদি হয়ে প্রধান অভিযুক্ত জাকির হোসেন ও আনোয়ার হোসেনসহ ঘটনায় জড়িত আরো ৩জনকে আসামি করে শশীভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে হাসিনা খাতুন বলেন, শশীভূষণ থানাধীন এওয়াজপুর মৌজার জে এল নম্বর ৮০ ও দিয়ারা ৩৫১ নম্বর খতিয়ানে ৩০৬৯ দাগে মোট ৫৬ শতাংশ জমির ক্রয় ও বায়না সুত্রে মালিক হয়ে ড় দীর্ঘদিন ভোগদখলে রয়েছি। কিন্তু গত ৫আগস্ট সাবেক সরকার প্রধান পদত্যাগ করে দেশ ত্যাগের পর প্রধান অভিযুক্ত জাকির গংরা ১০/১২ জনের একটি দল আমাদের ওই সম্পত্তিতে এসে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধরে হুমকি দিয়ে আমাদের ৫৬শতাংশ জমি জোরপূর্বক জবর দখল  করেন। এবং  সম্পত্তিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। 

    এদিকে অভিযুক্ত জাকির গংরা বলেন, কোন জবরদখল করা হয়নি আমাদের ওয়ারিশ সম্পত্তি এতোদিন তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে  জোরপূর্বক দখলে রেখেছে এখন আমরা দখল মুক্ত করেছি।

    শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, হাসিনা খাতুনের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ