ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা

    ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। 

    বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিনার মাহমুদ জুয়েল নামে এক বিএনপি নেতা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মনিরুজ্জামান ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দেন। 

    মামলার বিবরণে জানা যায়, বিএনপিকে নেতৃত্বশূণ্য করার অসৎ উদ্দেশ্যে আমির হোসেন আমুর নির্দেশে সন্ত্রাসী বাহিনী ২০২২ সালের ৭ আগস্ট ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ওপর হামলা করে। 

    সন্ত্রাসীরা তাঁর গাড়ি ভাঙচুর ও তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ঘটনার সময় আতঙ্ক সৃষ্টির জন্য আসামিরা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় পথচারীরাও বোমার স্পিøন্টারের আঘাতপ্রাপ্ত হয়। 

    এ ঘটনায় আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে মামলা করা হয়। মামলার বাদী মিনার মাহমুদ জুয়েল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ছোট ভাই।

    মামলা বাদী মিনার মাহমুদ জুয়েল বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় এতো দিন মামলা করতে পারিনি। আসামিরা আমার ভাইসহ বিএনপি নেতাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আমার ভাইসহ অসংখ্য নেতাকর্মী আহত হয়। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলার কাগজ এখনো হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ