ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।  

    আজ বৃহস্পতিবার দুপুর দুই টায় গণিত ১ম বর্ষ ও মার্কেটিং ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা সশরীরে শুরু হয়। 

    বিষয়টি নিশ্চিত করে  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস  জানান, বিভিন্ন ব্যাচের মিডটার্ম পরীক্ষা অনলাইনে হলেও ফাইনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেশনজট কমাতে সাপ্তাহিক ছুটির দিনেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    তিনি জানান, পরীক্ষার্থীদের জন্য আইসোলেশন রুমেরও ব্যবস্থা রয়েছে। কোন শিক্ষার্থীর কোভিড-১৯ লক্ষণ থাকলে তাকে আইসোলেশন রুমে পরীক্ষায় অংশ গ্রহনের ব্যবস্থা করা হবে। আজ গণিত বিভাগের এক শিক্ষার্থী আইসোলেশন রুমে বসে পরীক্ষায় অংশগ্রহন করেছে। তিন দিন আগে তার জ্বর ছিল।

    এছাড়া যেসব বিভাগের ফরম পূরণ ও ভর্তি বাকি রয়েছে আগামী ৩০ জুলাইয়ের মধ্যেই অনলাইনে এসব কার্যক্রম সম্পন্ন করে সশরীরে তাদেরও ফাইনাল পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ