ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • উজিরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

    উজিরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে র‌্যাবের অভিযান চালিয়ে স্পেনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ ক্যালিবারের অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উজিরপুর উপজেলার ধামুরা এলাকায় ওই অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। আটক তুষারের বিরুদ্ধে আগেও ধর্ষণের মতো অপরাধের মামলা রয়েছে।

    রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা। 

    তিনি জানান, উজিরপুর থানাধীন ধামুরা এলাকায় এক যুবক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে বলে তারা জানতে পারে।

    যার সূত্র ধরে ভোর ৫ টার দিকে র‌্যাব -৮, সদর কোম্পানির একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

    অভিযানে ধামুরা এলাকার আব্দুল জলিল বালীর ছেলে তুষার মাহমুদকে (২৪) আটক করা হয়। পাশাপাশি তারা হেফাজতে থাকা একটি স্পেনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ ক্যালিবার পিস্তল উদ্ধার করা হয়।

    অস্ত্র উদ্ধারে ঘটনায় তুষারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে উজিরপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ