ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কুয়াকাটায় ধরা পড়ল ৪৬ কেজি ওজনের পাখি মাছ

     কুয়াকাটায় ধরা পড়ল ৪৬ কেজি ওজনের পাখি মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ৪৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাখি মাছ। কুয়াকাটার মৎস্য মার্কেটে এ মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা।

    বুধবার সকালে কুয়াকাটা আড়তে মাছটি নিয়ে এলে এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।


    জানা গেছে, উপকূলে এ মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মো: হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি নয় হাজার ২০০ টাকায় কিনে নেন।

    জেলে সোহেল বলেন, এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। আগে এ মাছ সাগরে আরো বেশি ধরা পড়ত। সকালে মাছটি কুয়াকাটা বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘মাছটির বৈজ্ঞানিক নাম (সেইল ফিস) জেলেরা এ মাছকে পাখি মাছ বলে থাকে। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া পরিবর্তনের কারণে মাছগুলো উপকূলে আসে না। এজন্য কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি, আরো বড় বড় মাছ জেলেরা ধরতে পারবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ