ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • সাগরে ধরা পড়ল সাড়ে ১৪ কেজির পাঙাশ, বিক্রি হলো ১৬ হাজারে

     সাগরে ধরা পড়ল সাড়ে ১৪ কেজির পাঙাশ, বিক্রি হলো ১৬ হাজারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় মো. ফারক নামের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় সাড়ে ১৪ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।

    মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে মাছটি কুয়াকাটার মাছ বাজারে মুন্নি ফিস আড়তে নিয়ে আসা হয়। পরে ফিস ভ্যালি আড়তের পরিচালক মো. হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী ১১০০ টাকা কেজি ধরে ১৫ হাজার ৯৫০ টাকায় মাছটি কিনে নেন। 

    জেলে মো. ফারুক বলেন, আমি সকালে গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য জাল পেতেছিলাম। পরে ওই জালে অন্যান্য মাছের সঙ্গে এই পাঙাশটিও ধরা পড়ে। মাছটি পেয়ে আমি অনেক খুশি। কারণ একটি মাছে অনেক দাম পেয়েছি। কুয়াকাটায় নিয়ে এসে ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেছি।

    ফিস ভ্যালি আড়তের পরিচালক মো. হাসান বলেন, পাঙাশটি বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে। পরে বাজারে নিয়ে এলে ডাকের মাধ্যমে মাছটি কিনি। মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।

    কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ