ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায় জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

    মঠবাড়িয়ায় জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। 

    শুক্রবার উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের খেঁজুরবাড়িয়া অবস্থিত ১৮১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ ও শিশুদের নিয়ে দিনভর বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, হাতেখড়ি ফাউন্ডেশনের শুভাকাঙ্খী এআর মামুন খান, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসাইন বাবু, সংগঠনের সভাপতি সজিব মিত্র, সাধারণ সম্পাদক সৌরভ বেপারী, আবিদ হাসান সোলায়মান, ইমরান হোসেন, জিয়া উল হক, আকিয়া সায়মা,নাজমুল, রাব্বি প্রমুখ।

    হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবেল মিয়া নাহিদ বলেন, জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে হাতেখড়ি ফাউন্ডেশন কাজ করে থাকে তার ধারাবাহিকতায় আমরা হাতেখড়ি ফাউন্ডেশন উপকূলে আনন্দ বিলাস নামে শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। যাতে সমাজের  সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে একটি সুস্থ সংস্কৃতির ধারা বহল থাকে।

    হাতেখড়ি ফাউন্ডেশনের শুভাকাঙ্খী এ.আর মামুন খান বলেন, এইরকম একটি আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত। ভবিষ্যতে এরকম ভালো উদ্যোগে আমার সহযোগিতা অব্যহত থাকবে। 

    উল্লেখ্য, স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ২০১৮ সাল থেকে দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদী তীরবর্তী জেলেদের সন্তানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ