ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • বাবুগঞ্জে গণঅধিকার পরিষদের মিছিল

    বাবুগঞ্জে গণঅধিকার পরিষদের মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা নব গঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল, মটর শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেছে দলীয় নেতাকর্মীরা। এসময় তারা পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন। 

    গতকাল শুক্রবার উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকা থেকে মটর শোভাযাত্রা বের করা হয়। পরে দিনব্যাপী মটরশোভা যাত্রাটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ট্রাক প্রতীকের প্রচারণা তাদের দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, গণঅধিকার পরিষদ বরিশাল জেলার নেতা এইচ এম হাসান, সালাউদ্দিন, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম রনি মোল্লা, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের নেতা রাজন মৃধা, সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আসিক হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ আহ্বায়ক রানা আহম্মেদ ,সদস্য সচিব মাসুম হাওলাদার ,যুগ্ম আহবায়ক মো. জুয়েল আকন প্রমুখ। 

    এসময় ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার প্রায় ৩শ’ নেতাকর্মী, সমর্থক আনন্দে মিছিল ও লিফলেট বিতরণে অংশ নেয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ