ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

    রোববার  সকাল ১০টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালি ও ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন।

    পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. পারভেজ হোসেন, বিশ্ব খাদ্য কর্মসূচি ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপির জুনিয়র প্রোগ্রাম আফিসার লাভলী খাতুন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি উপ-দলনেতা সজীব কুমার হালদার শাওন প্রমুখ। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ