ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • গণমাধ্যম ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: সরোয়ার

    গণমাধ্যম ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: সরোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, গণমাধ্যম ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিগত দিনে গণমাধ্যমে বিভাজন দেশ ও জাতির ক্ষতি করেছে।

    সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    সরোয়ার বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমকে এগিয়ে নিতে আমাদের মিলেমিশে কাজ করতে হবে। রাজনীতিবিদ ও সাংবাদিক হাত ধরাধরি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

    তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনীতিবিদরা একসঙ্গে মিলেমিশে কাজ করবে। দেশ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। যেটুকু বাকি থাকবে সেগুলো নির্বাচিত সরকার করবে। ফলে স্বচ্ছ নির্বাচনের কোনো বিকল্প নেই।

    বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে সভায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ছাড়াও বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ