ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা  সারাদেশে নৈরাজ্যর প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিবাদ মিছিল রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে রহমাতুল্লাহ মঠবাড়িয়ায় পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১ বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরু মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার
  • বুধবার থেকে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি

    বুধবার থেকে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল বুধবার থেকে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলীম আখতার খান।

    মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ডিমের দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, ডিমের বাজারে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এখন থেকে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে হবে।

    এর আগে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার।

    মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বুধবার থেকে উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। এছাড়া খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় প্রতিটি ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সে হিসাবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ডিম কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।


    এ বৈঠকের আগে গত দুইদিন ভোক্তা অধিদপ্তরের অভিযানের ভয়ে ডিম বিক্রি বন্ধ রেখেছেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। এর ফলে ঢাকার বাজারে ডিমের সংকট তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

    গতকাল সোমবার আড়তে বেশিরভাগ ব্যবসায়ী ডিম বিক্রি করেননি। এতে ডজন প্রতি ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা করে বেড়ে গেছে।


    ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে হলে তার চেয়ে কম দামে ডিম কিনতে হবে। কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম কিনতে হচ্ছে আড়তদারদের। যে কারণে বিক্রিও করতে হয় বেশি দামে। এ পরিস্থিতিতে ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিংয়ে এসে ব্যবসায়ীদের বাড়তি দাম নেওয়ার জন্য জরিমানা করছে।


    ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, ভোক্তা অধিদপ্তরের সঙ্গে বৈঠকে বিষয়টি সুরাহা হয়েছে। আমরা আবার ডিম বিক্রি শুরু করবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ