ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • দক্ষিণাঞ্চলে করোনায় ‍আক্রান্ত-মৃত্যু দুটিই বেড়েছে

    দক্ষিণাঞ্চলে করোনায় ‍আক্রান্ত-মৃত্যু দুটিই বেড়েছে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২২ জন। একই সময় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট আক্রান্তান্তের সংখ্যা ১৬ হাজার ৬৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভাইরাসটিতে মৃতর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৮ জন।

    এর মধ্যে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, পিরোজপুর জেলা হাসপাতাল ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে মোট তিন জনের মৃত্যু হয়েছে। আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে অপর দুজনের মৃত্যু হয়।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, ‘এখন পর্যন্ত বরিশাল জেলায় আক্রান্ত এবং মৃত্যুর হার সর্বোচ্চ। সিটি কর্পোরেশন এলাকাসহ এ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৬২ জন। এ জেলায় মৃত্যু হয়েছে ১২৬ জনের।

    এছাড়া পটুয়াখালীতে আক্রান্ত দুই হাজার ৪০৪ জন ও মৃত্যু হয়েছে ৫৩ জনের, ভোলা জেলায় আক্রান্ত দুই হাজার ১৪ জন ও মৃত্যু হয়েছে ২৬ জনের, পিরোজপুর জেলায় আক্রান্ত এক হাজার ৯৪৭ জন ও ২৪ ঘন্টায় একজন সহ মৃত্যু হয়েছে ৩৩ জনের, বরগুনা জেলায় আক্রান্ত এক হাজার ৩৪৬ জন ও মৃত্যু হয়েছে ২৮ জনের এবং ঝালকাঠি জেলায় আক্রান্ত এক হাজার ৫০০ এবং ২৪ ঘন্টায় একজন সহ মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।

    অপরদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনার তথ্য সংরক্ষক জে.খান স্বপন জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় করোনার আইসোলেশন ওয়ার্ডে মোট ১৫ জন এবং করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন।

    একই সময় উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া দুজন এবং করোনা ওয়ার্ডে একজন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৬৭ জন রোগী চিকিৎসা গ্রহণ করছেন। যার মধ্যে ২৫ জনের করোনা পজেটিভ। তাছাড়া একই সময় শেবামেক এর আরটি-পিসিআর ল্যাবে মোট ১৮৯ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪৪ দশমিক ৪৪ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়েছে।

    প্রসঙ্গত, বরিশাল বিভাগে ২০২০ সালের ৯ মার্চ সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সর্বপ্রথম মৃত্যুও হয় ওই একই জেলায়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ