ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • এইচএসসির ফল: বরিশাল বোর্ডের ২১ প্রতিষ্ঠানে শতভাগ পাস

    এইচএসসির ফল: বরিশাল বোর্ডের ২১ প্রতিষ্ঠানে শতভাগ পাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২১টি কলেজের সবাই শতভাগ পাস করেছে।  

    মঙ্গলবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

     
    তিনি জানান, বোর্ডের ৩৪২টি কলেজের ৬৬ হাজার ৮৭ শিক্ষার্থীরা ১৩৭টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ২১টি কলেজের সব শিক্ষার্থীই পাস করেছেন। আর এর মধ্যে সর্বোচ্চ ঝালকাঠি জেলায় সাতটি, বরিশাল জেলায় পাঁচটি, ভোলা জেলায় চারটি ও পটুয়াখালী জেলায় তিনটি করে কলেজে সবাই শতভাগ পাস করেছে। বাকি দুটি জেলায় একটি করে কলেজের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে।  

    এছাড়া ৫০ শতাংশের ওপরে পরীক্ষার্থী পাস করেছে ২৮৮টি কলেজে এবং ৫০ শতাংশের নিচে পরীক্ষার্থী পাস করেছে ৩০টি কলেজে। এর মধ্যে ২০ শতাংশের নিচে দুটি এবং ১৫ শতাংশের নিচে একটি কলেজের পরীক্ষার্থী পাস করেছেন। তবে এ বোর্ডে এবারও এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে একজনও পাস করেননি।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ