ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
  • ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে

    ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে
    ঐতিহাসিক ৭ মার্চসহ আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাতিল হচ্ছে জাতীয় আট দিবস। এর মধ্যে পাঁচটি দিবসই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার কেন্দ্রিক। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

    এর আগে উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত কার্যকরে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন এ দিবসগুলো বাতিল করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।


    ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস বাতিল হচ্ছে।


    এছাড়া ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।


    এখন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালনের পরিপত্র থেকে এই দিবসগুলো বাতিল করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ