ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আমরা আকিদার ব্যাপারে কখনো আপস করব না : ছারছীনার পীর

    আমরা আকিদার ব্যাপারে কখনো আপস করব না : ছারছীনার পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমরা আকিদা ও ‎আদর্শের ব্যাপারে কখনো আপস করবে না বলে মন্তব্য করেছেন ‎ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। 


    তিনি বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও আকিদা ও আদর্শের ব্যাপরে কখনো আপস করবে না। মুসলমানদের ইসলামী দিবসসমূহের মধ্যে ইয়াওমে আশুরা স্মরণীয়। এ দিনটিকে আমরা বিভিন্নভাবে স্মরণে রাখি।

    তিনি বলেন, আমাদের প্রিয় শায়খ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) গত বছর এ দিনেই আমাদের থেকে বিদায় নিয়েছেন। তাই এ দিনটি আমাদের কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমকে আর ফিরে পাব না কিন্তু তার আদর্শ অনুসরণ অনুকরণ করলেই আমাদের জীবন হবে সফল ও সার্থক।

    ইয়াওমে আশুরা ও ছারছীনা শরীফের মরহুম পীর মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর প্রথম ওফাত দিবস উপলক্ষে সোমবার (৭ জুলাই) এশার নামাজ শেষে ছারছীনা শরীফে আয়োজিত খাছ তালিমী জলসায় তিনি এসব বলেন।

    মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেন, মরহুম পীর ছাহেব শরীয়তের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। শরীয়তের খেলাফ কোন কাজ তিনি বরদাশত করতেন না। তিনি আকিদা ও আদর্শের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন, আমরা জীবন দিয়ে হলেও আকিদা ও আদর্শের ব্যাপারে কখনো আপস করবে না। তিনি সুন্নাতের পরিপূর্ণ পাবন্দ ছিলেন। তার জীবনের শেষ নসিহত ছিল আল্লাহ ও তার রাসূলকে কখনো ছাড়বে না এবং সাহাবাদের পথ ও মত মেনে আমাদের জীবন পরিচালিত করতে হবে।

    তিনি বলেন, আলিয়া মাদ্রাসার সিলেবাসে আওলিয়ায়ে কেরামদের ইতিহাস নিয়ে বর্তমানে বিভিন্ন পাঁয়তারা চলছে, এটা নিয়ে ষড়যন্ত্র করলে তাদেরকে অবাঞ্চিত করা হবে। ছারছীনা দরবার শরীফকে নিয়ে একদল লোক সমাজে বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত করছে। আল্লাহ যদি সহায় থাকেন তাহলে তাদের সকল ধরণের ষড়যন্ত্র ধুলিস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ।

    ‎মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ. বি. এম মোশাররফ হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শিব্বির আহমদ মোমতাজী, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ