ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

    পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য সহকারীদের দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখা। 

    মঙ্গলবার (৮ জুলাই) সকালে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা শান্তিপূর্ণভাবে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন। 

    এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আল মামুন, রফিকুল ইসলাম, সাগর শিকদার, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, রুবেল হাওলাদার, রনিসহ বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগণ।

    অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে তারা মাঠপর্যায়ে দেশের টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতামূলক কাজ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও তাদের বেতন কাঠামোতে বৈষম্য রয়ে গেছে। 

    স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্মাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

    তারা আরও বলেন, সরকারের নিকট বারবার দাবি জানিয়েও সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছেন। বক্তারা সরকারের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, যদি দ্রুত দাবি পূরণ না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা এই দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সরকারের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ন্যায্য স্বীকৃতি ও মর্যাদা থেকে তারা এখনো বঞ্চিত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ