ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • এবার মুকুলকে নিয়ে মমতার ‘নতুন চাল’!

    এবার মুকুলকে নিয়ে মমতার ‘নতুন চাল’!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বিজেপির বিধায়ক হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেয়া মুকুল রায়। আর মনোনয়ন নিয়ে দিলীপ–শুভেন্দুর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়। 

    রাজ্যের যাবতীয় উন্নয়নমূলক কাজের অডিটের বিষয়ে এই কমিটির চেয়রম্যান বিশেষ ভূমিকা নেন। প্রত্যেক বছর এই কমিটি বিরোধীদের হাতেই ছিল।

    এবার বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক পদে জেতা মুকুল রায়কে সমর্থন জানানোকে মমতার নতুন খেলাও বলা যায়।

    আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা করেছেন বিজেপি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তথা অধুনা তৃণমূল কংগ্রেসের সদস্য মুকুল রায়। আর তা নিয়েই এখন বেজায় চটেছে বিজেপি। কারণ মুকুল রায়কে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। ভোটাভুটি হলে তাকে জিতিয়ে আনবে তৃণমূল কংগ্রেসই। বৃহস্পতিবার একথা সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌পিএসি (পাবলিক অ্যাকাউন্ট কমিটির) চেয়ারম্যান পদের জন্য যে কেউ মনোনয়ন জমা করতে পারেন। মুকুল রায় তো বিজেপির বিধায়ক। তাকে তো কালিম্পংয়ের বিনয় তামাংয়ের দল সমর্থন করেছে। আমরাও সমর্থন করব। তারপর স্পিকার সিদ্ধান্ত নেবেন। যদি ভোটাভুটি হয় তাহলে আমরা ভোটে জিতব। নির্বাচনে আসুক না, কার কত শক্তি দেখে নিক। মানুষের ভোটে জিতে এসেছি। এবার সেই ভোটেই যাকে প্রয়োজন হবে তাকে জেতাব।’‌

    উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন মুকুল রায়। তারপর তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন তিনি। কিন্তু বিধায়ক পদ ছাড়েননি মুকুলবাবু। উলটে বিধানসভার পিএসি চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন তিনি। বিধানসভার রীতি বলে এই পদে বসেন বিরোধী দলের বিধায়করা। মুকুল রায় নথি অনুযায়ী বিরোধী দলের বিধায়ক। সুতরাং আইন ও আইনের ফাঁক দিয়ে তৃণমূল কংগ্রেস এই পদ ধরে রাখবে বলে মনে করা হচ্ছে। যদিও বিরোধী দলনেতা মামলা থেকে হুঙ্কার সবই ছাড়ছেন।

    আগে দেখা গিয়েছে, পিএসির চেয়ারম্যান পদে শাসকদলের সদস্যকে বসানো হয়েছে। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত এই রাজ্যের পিএসি কমিটির চেয়ারম্যান ছিলেন মানস ভুঁইয়া। তিনি খাতায়–কলমে কংগ্রেস বিধায়ক হলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবুও তাঁকেও পিএসি চেয়ারম্যান পদ থেকে সরানো হয়নি। এবার অবশ্য চেয়ারম্যান হওয়ার আগেই দলবদল করেছেন মুকুল রায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ