ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • উত্তাল কুয়াকাটা সৈকতে মেতেছেন পর্যটকরা

    উত্তাল কুয়াকাটা সৈকতে মেতেছেন পর্যটকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সমুদ্র সৈকত দুদিন ধরে উত্তাল রয়েছে। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশপাশের দোকানপাট, পুলিশ বক্স ও ভাসমান ব্যবসায়ীরা। তবে উত্তাল সৈকতে মেতেছেন পর্যটকরা। তাদের নিরাপদে থাকতে নির্দেশ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ।

    শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সৈকতের জিরো পয়েন্ট, ফিশফ্রাই পট্টি, ঝাউবনসহ বিভিন্ন স্থানে জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় আশপাশের এলাকায় আছড়ে পড়তে দেখা যায়।


    সিলেট থেকে আসা পর্যটক রবিন বিশ্বাস বলেন, ‘এর আগে কুয়াকাটাতে বেশ কয়েকবার এসেছি। তবে গতকাল রাতে এবং আজকের সকালে এত পরিমাণ ঢেউ দেখেছি যে, সৈকতে নামতে অনেক ভয় লাগছে। তারপরও অনেক আনন্দ পাচ্ছি। কারণ এত বড় ঢেউ এর আগে কখনো দেখিনি।’


    আব্দুর রহমান নামের আরেক পর্যটক বলেন, ‘আজ সমুদ্রের ভিন্নরূপ দেখছি। তবে ইনজয় করছি। ঢেউয়ের তোড়ে গোসল করতে করতে ক্লান্ত। তবে পুলিশ বারবার মাইকিং করে সতর্ক করছে।’

    এদিকে উত্তাল ঢেউয়ে পর্যটকরা মাতলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। মো. শপন নামের একজন বলেন, ‘পানি বাড়ার কারণে গতকাল থেকে দোকান বন্ধ করে রেখেছি। পানি দোকানের ওপরে আছড়ে পড়ছে। অনেক মালামাল সরিয়ে নিয়েছি।’


    পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, সমুদ্রে কোনো প্রকার সতর্কতা সংকেত নেই। গতকালই উঠিয়ে নেওয়া হয়েছে। তবে পূর্ণিমার জোয়ারে পানি বাড়ছে। দু-একদিন পরে এটা কমে যাবে।


    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, পর্যটকদের আগমন উপলক্ষে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ