ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ  ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু
  • যুবদল নেতার বিরুদ্ধে দোকান দখলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  

    যুবদল নেতার বিরুদ্ধে দোকান দখলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর যুবদল নেতা আবু মাস্টার ও তার ভাই কামাল হোসেনের বিরুদ্ধে দোকান ঘর দখলের অভিযোগ এনে অপপ্রচার চালচ্ছেন স্থানীয় একটি পরিবার। 

    এ ঘটনায় কাউকে বিভ্রান্তি না হবার আহ্বান জানিয়ে রোববার দুপুরে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের একটি ভবনে সংবাদ সম্মেলন করেন কামাল হোসেন।  আবু মাস্টার মঠবাড়িয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। 

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন জানান, মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী ৩নম্বর ওয়ার্ডে আমাদের রেকডীয় ২ একর ৬২ শতাংশ জমি। ওয়ারিশদের নিকট থেকে একাধিক হাত বদল হয়ে ওই জমি থেকে প্রবাসী মামুনের বাবা ১৩.২৫ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করেন। 

    পৈত্রিক সম্পত্তিতে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রভাব খাঁটি তার ব্যবসা প্রতিষ্ঠানের জমি জোর পূর্বক দখল করে নেন। 

    গত ৫ আগস্ট সরকার পতনের পর তার পৈত্রিক সম্পত্তি অবৈধ দখল মুক্ত করা হয়। এটা নিয়ে প্রবাসী মামুনের হোসেনের স্ত্রী কানিজ ফাতিমা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের নামে মিথ্যাচার করেছেন।

    এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা হানিফ হাওলাদার, রুস্তুম আলী খান, বাদশা মিয়া চৌকিদার, আলম মৃধা প্রমুখ।

    এ ব্যাপারে কানিজ ফাতিমা বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে কম রয়েছে। ঘরের সামনের সরকারি সম্পত্তি কামাল হোসেন কেমন করে দাবি করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ