ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভান্ডারিয়ায় সাংবাদিক কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন 

    ভান্ডারিয়ায় সাংবাদিক কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ভান্ডারিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ভান্ডারিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম পান্নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি বাদল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রাজীব তালুকদার, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, ভান্ডারিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন হোসেন সহ আরও অনেকে। 

    সভা সঞ্চালনা করেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মিজানুর রহমান। 

    পরে সাংবাদিক আহসানুল কিবরিয়া ফরিদকে সভাপতি, শংকর জীৎ সমাদ্দারকে সাধারণ সম্পাদক ও অনিক রহমান আব্দুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ভান্ডারিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

    এতে ভান্ডারিয়া প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক খবর পত্রের প্রতিনিধি হাসান ইমাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মামুন হোসেন ও দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি মিজানুর রহমানকে উপদেষ্টা করা হয়। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ