ঢাকা রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্কুল জীবন থেকে দুই ছেলের প্রেম, লিঙ্গ পরিবর্তন করে ফিরে এসে শুনে প্রেমিকের বিয়ে মায়ের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে প্রেমিকাকে নিয়ে কিশোর চম্পট! বরিশালসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গৌরনদীতে চালকের সাহসীকতায় রক্ষা পেল একটি তেলের পাম্প বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকে মামলা প্লাস্টিকের পট দিয়ে মাস্ক বানিয়ে হাম রোগীদের দেয়া হচ্ছে অক্সিজেন দেশের শপিংমল ও দোকানপাট বন্ধে সিদ্ধান্তের পরিবর্তন দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী পিরোজপুর ছাত্রদল নেতার হেফাজতে ছিল চুরি হওয়া বিটুমিন ব্যারেল! শেবাচিম হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের সামনে সন্তানকে মারধর!
  • স্বরূপকাঠীতে স্বাস্থ্য কর্মকর্তার পদায়ন বাতিলের দাবিতে বিক্ষোভ 

    স্বরূপকাঠীতে স্বাস্থ্য কর্মকর্তার পদায়ন বাতিলের দাবিতে বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে সদ্যপদায়নকৃত ডাক্তার মামুন হাসানের পদায়ন বাতিলের দাবিতে গত পাঁচ দিন ধরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। 

    বিক্ষোভকারীরা অবিলম্বে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন হাসানের পদায়ন বাতিল করে হাসপাতালে একজন দুর্নীতিমুক্ত স্বাস্থ্যকর্মকর্তার পদায়নের দাবি জানাচ্ছেন। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণির মানুষ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী করে যাচ্ছেন।

    জানাগেছে, ডাক্তার মামুন হাসান বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে চাকরি করতেন। 

    গত ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সেখানকার ছাত্রজনতা বিক্ষোভ করেছেন। ছাত্র জনতার সে আন্দোলনের পর গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে তার পদায়ন হয়। 

    পদায়নের পর নেছারাবাদ হাসপাতালে তার যোগদানের কথা শুনেই স্থানীয় মানুষসহ ভিবিন্ন শ্রেণি পেশার মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচী পালন করছেন।

    ধারাবাহিক কর্মসূচীতে সোমবার সকালে হাসপাতালের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ডাক্তার মামুন হাসানের বিরুদ্ধে শ্লোগান তুলে মিছিল করেন। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য রাখেন, হাফিজুর রহমান, গোলাম কিবরিয়া সোহাগ, কাজী আক্কাস,জসিম তালুকদার, মারুফ, মারুফ তালুকদার প্রমুখ।

    বক্তারা ডাক্তার মামুন হাসানের দুর্নীতির কথা সহ গত ৫ আগস্টে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা তুলে বলেন, ডাক্তার মামুন হাসান শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলালের পালিত লোক। তিনি শেখ হেলালের প্রভাব দেখিয়ে চিতলমারিতে চিকিৎসারমত মহৎ পেশায় দুর্নীতিতে নিমার্জিত ছিলেন। 

    বক্তারা আরো বলেন, মামুন হাসান আওয়ামী লীগের ব্যানারে থেকে চিতলমারিতে যা ইচ্ছে তাই করেছেন। এমনকি তিনি ছাত্র জনতার গণ আন্দোলনের বিরুদ্ধে থেকে সেখানকার বিএনপি সহ ছাত্রদের হয়রানি করেছেন। 

    তার মত দুর্নীতিবাজ ও দেশদ্রোহীকে নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। 

    এর আগে গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপতালে নবাগত স্বাস্থ্য কর্মকর্তার যোগদান করবেন এমন খবরে স্থানীয় মানুষ তার কক্ষে তালা জুলিয়ে বিক্ষোভ করেন। 

    পরদিন পূনরায় সহস্রাধিক মানুষ জড়ো হয়ে স্বাস্থ্য কর্মকর্তা মামুন হাসানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

    এ বিষয়ে পিরোজপুর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে ডাক্তার মামুন হাসানের পদায়ন হয়েছে। তবে এখনো তিনি সেখানে যোগদান করেননি। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের কথা স্থানীয় মানুষ ফোন করে জানিয়েছে। বিষয়টি ইতোমধ্য বিভাগীয় পরিচালকের কাছে জানিয়েছি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ