ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৪ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ছয়জন, নওগাঁর তিনজন এবং  চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং নাটোরের একজন রয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।

    রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে ৪৪ জন শুধু রাজশাহীর। 

    এ নিয়ে ৩৫৭ বেডের এ হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪২৩ জন। তার মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৮ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ২ জন রয়েছেন। 

    আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ৪০০টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৫শতাংশ। নওগাঁর ১৬০ নমুনা পরীক্ষায় ৬১ জনের পজেটিভ রিপোর্ট আসে। শনাক্ত হার ৩৮ দশমিক ১৩ শতাংশ। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ