ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১
  • ‘নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে’

    ‘নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও র‍্যালি করেছে মহানগর বিএনপি। শনিবার (৯ নভেম্বর) দুপুরে সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।

    সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরে র‌্যালি বের করে।

    র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

    মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।

    বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এ অন্তর্বর্তী সরকার বেশিদিন ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

    এর আগে সকাল থেকে মহানগরের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ