ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১
  • বরিশালে ছাত্রদল ও শিক্ষার্থীদের বিক্ষোভ

    বরিশালে ছাত্রদল ও শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ নূর হোসেন দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের অপতৎপরতা ঠেকাতে বরিশাল নগরীতে পৃথক বিক্ষোভ করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

    রোববার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময় পার্শ্ববর্তী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কয়েক ঘণ্টা বিক্ষোভ করে ছাত্রদল।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী গাজী রেদওয়ান, ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান, নাইম ইসলাম ও আবদুল জলিলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    এ সময় বক্তারা বলেন, শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অপতৎপরতার চেষ্টা করছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত জাতির পাহারাদার হিসেবে কাজ করবে ছাত্রসমাজ।

    অন্যদিকে, ছাত্রদলের বিক্ষোভে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সহ-সভাপতি তৌফিক আল ইমরান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অনেকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ