ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • অনলাইন বৈঠকের লিঙ্ক ফাঁস, ঢুকে পড়লো বাইরের লোক

    অনলাইন বৈঠকের লিঙ্ক ফাঁস, ঢুকে পড়লো বাইরের লোক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গে বিজেপির অনলাইন দলীয় বৈঠকে হঠাৎ ঢুকে পড়লেন ‘মমতা ব্যানার্জি’। পিছন পিছন ঢুকে গেল ‘জয় বাংলা’। ওই ভার্চুয়াল বৈঠকে চ্যাট বক্সে লেখা ভেসে উঠল, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’, ‘জয় বাংলা’। হতবাক বিজেপি জানিয়েছে, কী করে এমন হলো তার তদন্ত হবে। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় ওই অনলাইন বৈঠক ডাকা হয়েছিল বলে শুক্রবার (২৫ জুন) জানিয়েছে আনন্দবাজার।

    শেষ পর্যন্ত রাজ্য বিজেপির আইটি সেলের নেতারা বুঝতে পারেন, বৈঠকের লিঙ্ক হোয়াটসএপে ছড়াতে ছড়াতে দলের বাইরের কারও কাছে পৌঁছে গিয়েছে। আর তাতেই ঘটেছে বিপত্তি। দলের বাইরের কেউ ‘জয় বাংলা’, কেউ ‘মমতা ব্যানার্জি’ নাম নিয়ে বৈঠকে ঢুকে পড়ে আলোচনা শুনছেন। এর পর প্রযুক্তি ব্যবহার করে বহিরাগতদের বের করে দেওয়া হয়। বৈঠক অবশ্য বন্ধ হয়নি।

    ওই বৈঠকের লিঙ্ক কারা পেয়েছিলেন, তা নিয়ে বিজেপির মধ্যে প্রশ্ন উঠেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘কী করে এমন হল, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। তদন্ত হবে। আমরা জানব। তবে এর ফলে প্রশিক্ষণে কোনও সমস্যা হয়নি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ