ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন  মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা দক্ষিণের সদস্য হাদির অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন নেতৃবৃন্দ একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়: নৌপ্রতিমন্ত্রী গৌরব ও সাফল্যের অষ্টমে ববিসাস  ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী আদালতে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার  বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ভোলায় তোফায়েল আহমদসহ ৮৬ জনের নামে মামলা

    ভোলায় তোফায়েল আহমদসহ ৮৬ জনের নামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    চার সাবেক সংসদ হলেন- ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

    এদের মধ্যে আলী আজম এবং জ্যাকব কিছুদিন আগে ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি দুজন কোথায় রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। গত ০৫ আগস্টের পর থেকেই এলাকায় নেই তারা।

    বুধবার (৪ ডিসেম্বর) ভোলা সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, ২০১৯ সালে ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্য এবং ৮৬ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

    মামলার বাদী ভোলা পৌর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাত্রদলকর্মী আরিফ হোসেন। সোমবার (২ ডিসেম্বর) তিনি বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ মামলার তদন্ত করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ