ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালক নিহত

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালক নিহত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন।

    এ দুর্ঘটনা ঘটেছে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের দপদপিয়া চৌমাথা এলাকায়। পুলিশ জানায়, আবু হানিফ মোটরসাইকেল নিয়ে বরিশাল যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছ ভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটি ধাক্কা খায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

    নিহত আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষক এবং দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের মো. আমজাদ আলী মৃধার ছেলে।

    নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ