ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • সরকারি নির্দেশ উপেক্ষা করে শ্রেণিকক্ষে পাঠদান

    সরকারি নির্দেশ উপেক্ষা করে শ্রেণিকক্ষে পাঠদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে করোনার স্বাস্থ্যঝুঁকি নিয়ে পাঠদান শুরুর অভিযোগ রয়েছে।

    জানা যায়, সারা দেশে করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.বজলুর রহমান সব শিক্ষককে ডেকে নিয়ে ইতোমধ্যে সংক্ষিপ্ত রুটিন প্রণয়ন করে বিষয়ভিত্তিক সহকারী শিক্ষকদের দায়িত্ব বণ্টন করে দেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ২০২১ সালের এসএসসি ফরম পূরণকৃত শিক্ষার্থীদের শিক্ষা বোর্ড কর্তৃক সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেন। সেই আলোকে শিক্ষার্থীদের গণিত, ইংরেজি, বাংলা, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনাসহ বিভিন্ন গ্রুপের বিষয়সমূহের বিষয়ভিত্তিক শিক্ষকরা সাজেশন দিচ্ছেন। প্রতিদিন দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকে। 

    সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ে পাঠদান শিখতে আসা শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে কোনো নীতিমালা মানা হচ্ছে না। শিক্ষার্থীদের মাস্ক, সুরক্ষার স্যানিটাইজার এবং সাবান দিয়ে হাত ধোয়ার কোনো ব্যবস্থা দেখা যায়নি। শিক্ষার্থীদের কোনো সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়নি। এতে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

    অভিভাবকরা জানান, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে স্বাস্থ্যবিধি না মেনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা ঠিক হয়নি। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো পরিবার স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। সরকারের বিধিনিষেধ অমান্য করে সবাইকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলা হচ্ছে।

    এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন,পাঠদান শুরু করা হয়নি। তবে এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে সাজেশন দিতে শুরু করেছি।

    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান বলেন, করোনার স্বাস্থ্যঝুঁকিতে কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ পাঠদান করাতে পারবে না। যদি কোনো বিদ্যালয় সরকারি আইন উপেক্ষা করে পাঠদান করে, তবে সেসব প্রতিষ্ঠানের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বেতাগী উপজেলা নির্বাহী কর্মকতা মো.সুহৃদ সালেহীন বলেন, করোনা মহামারিতে  স্বাস্থ্যঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করানোর কোনো সুযোগ নেই। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ