ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • সমাবেশে আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান

    সমাবেশে আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান সমাবেশে সারজিস আলমের না আসার খবরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে চলমান এই সমাবেশে এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশে আসার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার।

    এদিন দুপুরে সারজিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্বদানকারী ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। পরে সব চিকিৎসকের উদ্দেশ্যে সারজিস আলমের বার্তা পৌঁছে দেন।

    বক্তব্যে ডা. জাবির হোসেন বলেন, এই মাত্র সারজিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভাতা বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও ৩০ হাজারের বেশি করতে পারেননি। তাই এবার ৩০ হাজারেই আমাদের অবরোধ ছেড়ে দিতে বলেছেন।

    তিনি বলেন, আমরা সারজিসের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সেদিনই তিনিই ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজ তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। কিন্তু তিনি কথা রাখেননি।

    জাবির হোসেন আরও বলেন, সারজিস আলম আমাদের বলেছেন আমরা যেন এবার ৩০ হাজার টাকাই মেনে নেই। পরবর্তীতে তিনি আগামী জুন-জুলাইয়ে আরেক দফা আমাদের জন্য লড়বেন এবং ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন।

    এসময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বক্তব্য মেনে নেবেন কি না তিনি প্রশ্ন রাখেন। তখন অন্যান্য চিকিৎসকরা ‘না’ ‘না’ বলে জবাব দেন। এমনকি এসময় ক্ষুব্ধ হয়ে অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ