ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

    পিরোজপুরে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ লিফলেট বিতরণকালে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

    রোববার দুপুরে শহরের টাউন ক্লাব মাঠে লিফলেট বিতরণ শেষে এ ঘটনা ঘটে। জানা যায়, কেন্দ্র থেকে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করার সিদ্ধান্ত নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা দেশজুড়ে কেন্দ্রঘোষিত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন। 

    এরই ধারাবাহিকতায় আজ দুপুরে পিরোজপুর শহরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ পক্ষ পাল্টাপাল্টি লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণ শেষে ২ পক্ষই শহরের টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভা করে। 

    এ সময় ২ পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুর ছাত্র প্রতিনিধি শাহনেওয়াজ অভি বলেন, মুসাব্বির মাহমুদ সানি ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে। আমরা যারা শুরু থেকে ছাত্র আন্দোলন করছি তাদেরকে জাতীয় নাগরিক কমিটিতে না রেখেই তারা নিজেরা মিলে এ কমিটি ঘোষণা করেছে। 

    আজ তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মাত্র ৪০০ লিফলেট আমাদের দেয়। বাকি লিফলেট তাদের কাছে রেখে দেয়। 

    এদিকে অভিযোগ অস্বীকার করে পিরোজপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মুসাব্বির মাহমুদ সানি বলেন, তারা গুটিকয়েক লোক ছাত্র আন্দোলনের নামে আমাদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। 

    এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, লিফলেট বিতরণকে কেন্দ্র করে ২ পক্ষের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ