ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বিসিসির ১৬০ পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে মানববন্ধন

    বিসিসির ১৬০ পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

    বরিশাল সিটি কপোরেশন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় নগর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

    এ সময় শ্রমিকরা বলেন, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের নোটিশ না দিয়ে ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে। হঠাৎ চাকরি চলে যাওয়ায় এখন তারা অসহায়। অন্য কোনো পেশার সঙ্গে জড়িত না থাকায় তাৎক্ষণিক বিকল্প কিছু করারও সুযোগ নেই। তাই চাকরি ফিরে পাওয়ার জন্য নগর ভবনের কর্মকর্তাদের দারে দারে গিয়েও ফিরে আসছেন ছাঁটাইকৃতরা।  

    এ সময় বক্তারা ছাঁটাইকৃতদের পুনর্বহালের পাশাপাশি ১ নভেম্বর থেকে সরকার নির্ধারিত বেতন দেওয়ার দাবিও জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।  

    আয়োজিত মানববন্ধনে বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের নেতা ও ছাঁটাইকৃত শ্রমিকরা বক্তব্য দেন।  

    যদিও এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ --আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ছাঁটাইকৃতদের মধ্যে বেশিরভাগই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত, নয়তো দায়িত্বরত কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ