ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • মনপুরায় ছাত্রদল নেতা হত্যা: আরও ৩ আসামি গ্রেপ্তার

    মনপুরায় ছাত্রদল নেতা হত্যা: আরও ৩ আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন বাঁধের কাজ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক রাশেদ হত্যা মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঢাকার গুলশান এলাকা থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার অভিযানের নেতৃত্বে ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির।   গ্রেপ্তার তিনজন হলেন- মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন মিজি (৪০), ৩ নম্বর আসামি মো. হালিম মিজি (৩০), ৪ নম্বর আসামি মো. করিম মিজি (৩২)।  

    বুধবার দুপুরে সংবাদ সম্মেলনকালে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৯ মার্চ বেড়িবাঁধের কাজ নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতা মো. রাসেদকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন আসামিরা। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। ওই ঘটনায় মনপুরা থানায় ২০ জনকে আসামি করে মামলা দেন নিহতের ভাই। ওই সময় গ্রেপ্তার করা হয় চারজনকে। এরা হলেন- মো. রহিম মজি (৩৫), মো. জসিম উদ্দিন মজি (৩৬), পল্লী চিকিৎসক আল-মামুন (৩৫) ও চৌকিদার আল-আমিন (৩৮)। মামলার প্রধান আসামিসহ বুধবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।  

    ছাত্রদল নেতা রাসেদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ উপজেলা বিএনপি নেতারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ