ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৭ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৭ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৮ জন পজিটিভ ও ৯ জন উপসর্গে মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে (১ থেকে ২৬ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৯৪ জন। এর মধ্যে ১৪৬ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

    রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৯ জন রাজশাহীর (পজিটিভ ৪, উপসর্গে ৫), চাঁপাইনবাবগঞ্জের ৪ জন (পজিটিভ ২, উপসর্গে ২), নওগাঁর ২ (পজিটিভ ১, উপসর্গে ১) ও নাটোরে ২ জন (পজিটিভ ১, উপসর্গে ১) মারা যান। মৃতদের ৮ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ২১ থেকে ৩০ বয়সের ১ নারী, ৩১ থেকে ৪০ বয়সের ২ জন পুরুষ, ৪১ থেকে ৫০ বয়সে ৬ (পুরুষ ২, নারী ৪) জন, ৫১ থেকে ৬০ বয়সের ৩ (পুরুষ ২, নারী ১) জন ও ৬১ বছরের বেশি বয়সের ৮ (পুরুষ ৩, নারী ৫) জন রয়েছেন।

    রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে রাজশাহীর ৩১, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৬, নওগাঁর ৩, পাবনার ৪ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন।

    তিনি বলেন, আজ শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩৫৭ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৩১ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৪২০ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬, নাটোরের ৩৩, নওগাঁর ৩৪, পাবনার ৯, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ১, দিনাজপুরের ১ ও ঢাকার ১ জন।

    রামেক পরিচালক জানান, শুক্রবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৫০১ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ১৬২ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯%, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১৯ দশমিক ৭২%।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ